বাণিজ্য সচিবের মৃত্যুতে বিজিএমইএর শোক

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি মাহমুদ হাসান খান। গতকাল শনিবার এক শোকবার্তায় বিজিএমইএ সভাপতি বলেন, মরহুম মাহবুবুর রহমান ছিলেন একজন অত্যন্ত মেধাবী, কর্মনিষ্ঠ ও দূরদর্শী কর্মকর্তা। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ও প্রতিকূলতা নিরসনে তার অবদান অনস্বীকার্য। সংগঠনটি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি প্রণয়নে মাহবুবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।