চিত্রনায়িকা পরীমনি আবারও আলোচনার কেন্দ্রে। শনিবার (১৮ এপ্রিল) রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে তাকে ফুরফুরে মনে, আনন্দের সঙ্গে চিংড়ি রান্না করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, এদিন পরীমণির চোখে চশমা এবং পরনে একটি হাতাখোলা কালো ড্রেস। সুন্দর, আধুনিক রান্নাঘরে চুলে ঝুঁটি বাঁধা অবস্থায় হাতে খুন্তি। কড়াইতে বসানো চিংড়ি।
১৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কড়াইতে বসানো চিংড়ির প্যানে খুন্তি বসানোর আগে খানিকটা নেচে নিলেন পরীমণি। এ সময় বাজছিল একটি জনপ্রিয় হিন্দি গান; আর সেই গানের তালে তালেই নেচে চিংড়িগুলো নাড়তে থাকেন নায়িকা। ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, একজন চিংড়ি প্রিয় পরী হিহি।
বিভিন্ন কারণে আলোচনায় আসা এই নায়িকা তার এই প্রাণবন্ত ভঙ্গিমা নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। অনেক ভক্তই লিখেছেন, এভাবে রান্নার সময় পরীমণির মতো তারাও নাচেন।