জনপ্রিয়তার দিক থেকে সোশ্যাল মিডিয়ায় এবার নতুন রেকর্ড গড়লেন চিত্রনায়িকা পরীমনি। ফেসবুক অনুসারীর সংখ্যায় বাংলাদেশি তারকাদের মধ্যে দীর্ঘদিন শীর্ষে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে এবার তাকে ছাড়িয়ে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক হয়েছেন পরীমনি।
বর্তমানে পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে। এর মধ্য দিয়ে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন পরীমনির দখলে।
গত বছরও দুজনের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। পরে কিছু সময়ের জন্য আবার এগিয়ে যান সাকিব। তবে সর্বশেষ পরিসংখ্যানে পরীমনি এক মিলিয়ন অনুসারীর ব্যবধানে এগিয়ে গেছেন।
দায়িত্ব ছাড়ার পর রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে
সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় দুই ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসি দিল ইরান