ঝিনাইদহে একটি নির্মানাধীন বিল্ডিং চতুর্থ তোলা ভবনে কাজ করার সময় তৈয়ব আলী নামে এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত তৈয়ব আলী (৪৪) সদর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা ও তৈয়ব আলীর সহ কর্মী শ্রমিক নাইমুল ইসলাম জানান, দুজন শ্রমিক পোস্ট অফিস মোড় এক ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় দড়ির মই ঝুলিয়ে রঙের কাজ করছিলেন। এসময় ভবনের তৃতীয় তলার মাত্র দেড় ফিট দূরত্বে ওজোপাডিকোর হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনে অসাবধানতাবসত বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে তৈয়ব আলী নিচেই পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা।
কাজের সময় তাদের কোনো সেফটি বেল্ট ছিল না বলে জানিয়েছেন নিহতের সহকর্মী নাইমুল ইসলাম।
ঝিনাইদহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এস এম আশরাফুজ্জামান সজীব জানান, তৈয়ব আলীকে হাসপাতালে আনারা আগেই মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সামসুল আরেফিন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনও জানানো হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।