সোনারগাঁও

৫ আগস্ট লুট হওয়া গ্রেনেড-পুলিশি সরঞ্জাম উদ্ধার

ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ির সন্ধানে গিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে সাতটি গ্রেনেড, পুলিশের ব্যবহৃত লাঠি ও হেলমেট উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে পৌরএলাকার লাহাপাড়া গ্রাম থেকে পুলিশি সরঞ্জামগুলো উদ্ধার করা হয়। 

শিবচর জেলা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন কাদের জানান, নরসিংদীর শিবপুরে  ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ির তথ্য অনুসন্ধানে গিয়ে সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া গ্রামে মাহবুব সরকারের পাঁচতলা বিশিষ্ট বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ভবনের আজিজুলের বাসা থেকে ২০২৪ সালের ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া ছয়টি সাউন্ড গ্রেনেড, একটি গ্যাস গ্রেনেড,  পুলিশের ব্যবহৃত হেলমেট ও লাঠি উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এ ঘটনায় পৌর এলাকার হামছাদি গ্রামের আজিজুলকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে আজিজুলের ভাড়া বাসার মালিক মাহবুব সরকার জানান, পৌর এলাকার হামছাদি গ্রামের আজিজুল আমার বাসার ভাড়াটিয়া।  তিনি এলাকায় চা ও গুড়া দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রির ডিস্টিবিউটর হিসেবে কাজ করতো।  আমার থেকে  ভাড়া নেয়া রুমে সে এগুলো ব্যবসা করতো। তবে গ্রেনেড ও পুলিশের ব্যবহৃত সরঞ্জাম পাওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না।