হালিশহরে পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বক্সের জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়ার কারণে বক্সের ভেতরের ও বাইরের দেয়ালে পোড়া দাগ পড়েছে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে বড়পোল এলাকার পুলিশ বক্সটির জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে জানালার একটি অংশে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সঙ্গে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত