জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়

সপ্তাহে দুই দিন হাইকোর্ট চলবে ভার্চুয়ালি

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হবে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত স্মারকে বলা হয়, “বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং হাইকোর্ট বিভাগের জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই দিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”