বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলাম রচিত ‘একাত্তরের ইতিকথা’ বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) প্রধান কার্যালয়ে গত শনিবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত সরকারের সাবেক সচিব ওয়ালিউল ইসলামের বইয়ের প্রকাশনা উৎসবে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘একাত্তরের ইতিকথা’ বইটি স্বাধীনতা সংগ্রামের বাস্তব অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ দলিল, যা ইতিহাসকে আরও গভীরভাবে বুঝতে সহায়তা করবে।
বিশেষ অতিথির বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক আবুল কাশেম চৌধুরী বলেন, ওয়ালিউল ইসলামের প্রশাসনিক অভিজ্ঞতা এবং মুক্তিযুদ্ধকালীন প্রত্যক্ষ স¤পৃক্ততা বইটিকে সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রশাসনিক বাস্তবতা এবং সমাজ-রাজনীতির সমন্বয়ে লেখা বইটি গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৈনিক প্রথম আলো স¤পাদক মতিউর রহমান বলেন, ‘একাত্তরের ইতিকথা’ শুধু স্মৃতিচারণ নয় বরং স্বাধীনতা সংগ্রামের বাস্তব চিত্রের প্রতিফলন।
নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভীন হক বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে যত বেশি বই প্রকাশিত হবে, এই জনযুদ্ধ সম্পর্কে তত বেশি জানার সুযোগ সৃষ্টি হবে।
লেখক ওয়ালিউল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের প্রশাসনিক বাস্তবতা, রাজনৈতি টানাপড়েন এবং সাধারণ মানুষের সংগ্রামের চিত্র বইয়ে তুলে ধরেছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ সাবেক সচিব মোহাম্মদ আলী, সাবেক সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, ডা. খায়রুল ইসলাম, ফারুক আহমেদ, তছলিম উদ্দিন খান, সায়েফ নাসির, শাহরিন হক প্রমুখ।