অবসরপ্রাপ্ত তিন সরকারি কর্মকর্তাকে সচিব পদমর্যাদায় তিন দপ্তরের প্রধান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গত শনিবার তাদের এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। ড. মোহাম্মদ জাকারিয়াকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং সাফিজ উদ্দিন আহমেদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক পদে সচিব পদমর্যাদায় এক বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এ নিয়োগ কার্যকর হবে।