নিউজিল্যান্ড দুশোও করতে পারেনি, ৫ উইকেট নাহিদের

পেসারদের তোপের মুখে পড়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারেনি নিউজিল্যান্ড। অলআউট হয়েছে ৪৮.৪ ওভারে, স্কোরবোর্ডে ১৯৮ রান।

আগের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৭ রান করেছিল নিউজিল্যান্ড। মিরপুরে আজ যে দুই শ রানও হয়নি, তাতে মূল অবদান বাংলাদেশের পেসারদের। নাহিদ রানা একাই নিয়েছেন ৫ উইকেট, ৩২ রান দিয়ে। ২ উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম, ১ টি তাসকিন আহমেদ।

৬ মাস পর দলে একাদশে ফেরা সৌম্য সরকারও নিয়েছেন ১ উইকেট।  তাঁর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম (৩৫ বলে ১৪ রান)। বাকি উইকেটটি রিশাদের।

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে আউট করার পর সৌম্য সরকারে ট্রেডমার্ক উদযাপন

টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসে রান বলতে গেলে একা নিক কেলিই করেছেন। বাঁহাতি এ ওপেনার খেলেছেন ৮৩ রানের ইনিংস। অন্য কোনো ব্যাটসম্যান ২০ রানের ঘরেও যেতে পারেননি, দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান পাঁচে নামা মুহাম্মদ আব্বাসের।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ইনিংস: ৪৮.৪ ওভারে ১৯৮ (কেলি ৮৩, আব্বাস ১৯, স্মিথ ১৮*; নাহিদ ৫/৩২, শরীফুল ২/৩২, রিশাদ ১/২১, সৌম্য ১/২৭, তাসকিন ১/৪৬)।