বলিউডে একের পর এক তারকাদম্পতি মা-বাবা হচ্ছেন। রবিবারই দীপিকা পাড়ুকোন দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন। তার এক দিন বাদেই ‘জাওয়ান’ খ্যাত দক্ষিণী সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলি জানালেন, ফের বাবা হয়েছেন তিনি।
চলতি বছরেই দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি জানিয়েছিলেন যে, তিনি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। ২০ এপ্রিল (সোমবার) অভিনব কায়দায় সন্তান হওয়ার খবর দেন অ্যাটলি। তিনি লেখেন, ‘আমার ছেলে বড় দাদা হয়েছে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি ও প্রিয়া কন্যাসন্তানের বাবা-মা হলাম।’