নানা বিতর্কের মধ্যেই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে বলিউড সিনেমা ‘রামায়ণ’। তবে মুক্তির আগেই আরো একটি বড় মাইলফলক অর্জন করেছে নীতেশ তিওয়ারির চলচ্চিত্রটি। নির্মাতারা সিনেমাটির ইংরেজি ট্রেলার প্রকাশ করেছেন। পাশাপাশি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ৫০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে কোনো ভারতীয় সিনেমা এতো বড় পরিসরে মুক্তি পায়নি।
বিশাল এ আন্তর্জাতিক মুক্তি পরিকল্পনা থেকে স্পষ্ট, নির্মাতারা ‘রামায়ণ’কে একটি বৈশ্বিক সিনেম্যাটিক ইভেন্ট হিসেবে তুলে ধরতে চাইছেন। এর মাধ্যমে ঐতিহ্যগতভাবে ভারতীয় প্রবাসী অধ্যুষিত বাজারের গণ্ডি পেরিয়ে সিনেমাটির দর্শকসংখ্যা আরো ব্যাপকভাবে বাড়ানোর লক্ষ্য নেয়া হয়েছে। এর ফলে একই সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের দর্শকদের কাছে এই পৌরাণিক মহাকাব্যিক কাহিনি পৌঁছে দেয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক পরিবেশক হিসেবে সনি পিকচার্স-এর সঙ্গে সিনেমাটির সংশ্লিষ্টতার কথা আগেই জানানো হয়েছিল। তবে এবার মূল আকর্ষণ হয়ে উঠেছে সিনেমাটির অভাবনীয় মুক্তি পরিসর, যা কোনো ভারতীয় প্রযোজনার ক্ষেত্রে এখন পর্যন্ত অন্যতম বৃহৎ।
জনা গেছে, ভারতে মুক্তির আগেই সিনেমাটি মুক্তি পাবে আন্তর্জাতিক বাজারে। সিনেমাটির প্রথম পর্ব বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কথা ৬ নভেম্বর। ভারতে সিনেমাটি মুক্তি পাবে ৮ নভেম্বর।
পর্দা নামল আন্তর্জাতিক বাভাসি’র দশম আসরের
আজ রাতেই দুই ম্যাচ বার্সেলোনার, যেভাবে দেখা যাবে
জাপানে তাণ্ডবের পর চীন-তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে টাইফুন ডলফিন