‘লাইক’ কাণ্ডে আনুশকার মান ভাঙাতে ব্যস্ত বিরাট

কয়েকদিন আগেই জার্মান নেটপ্রভাবী লিৎজ়ালাৎজ়ের ছবি ‘লাইক’ করে বসেন বিরাট কোহলি। তবে এটা প্রথম নয়, এর আগে পঞ্জাবি অভিনেত্রী অবনীত কৌরের ছবিতেও ‘লাইক’ করেছিলেন ক্রিকেটতারকা। বারবার সুন্দরীদের ছবিতে বিরাটের ‘লাইক’! অনুরাগীরা ধরেই নেন যে, বিরাটের উপর নিশ্চয়ই বেজায় রেগে রয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এই আলোচনার মাঝেই জনসমক্ষে ধরা দিলেন বিরাট দম্পতি। 

বেঙ্গালুরু থেকে দিল্লি আসার পথেই ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হন তারা। কখনও চলন্ত সিঁড়িতে, কখনও আবার বিমানবন্দর থেকে বার হওয়ার সময় ক্যামেরাবন্দি তারকাজুটি। ‘লাইক’-কাণ্ডের পরে প্রকাশ্যে স্বামী-স্ত্রীকে একসঙ্গে দেখা যেতেই নিমেষে ছড়িয়ে পড়ে সেই ছবি-ভিডিও। যে বিষয়টি সকলের নজর কেড়েছে, বিরাটের হাতে আনুশকার ব্যাগ। ঠিক যেন বাধ্য স্বামীর মতো স্ত্রীর ব্যাগ বইছেন তিনি। 

তবে এই ছবি দেখে অনুরাগীদের একটা বড় অংশের দাবি, ‘স্ত্রীর মান ভাঙাচ্ছেন বিরাট’। কেউ কেউ অবশ্য এখানেও আঙুল তুলেছেন আনুশকার দিকে। অনেকের ধারণা, স্বামীর ভাবমূর্তি উজ্জ্বল করতেই হয়তো বিমানবন্দরে নিজেদের ক্যামেরাবন্দি করার অনুমতি দিয়েছেন অভিনেত্রী। কারণ সাধারণত আলোকচিত্রীদের খানিক এড়িয়েই যান তিনি। ছবি না তোলার অনুরোধও করেন। এ বার অবশ্য তেমন কিছু করতে দেখা যায়নি তারকাদম্পতিকে