ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ফের পা রাখলেন প্রেমানন্দ মহারাজের আশ্রমে। ২২ জুলাই (বুধবার) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, সমস্ত লাইমলাইট ও জাঁকজমক এড়িয়ে অত্যন্ত সাধারণ পোশাকে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে পৌঁছেছেন এই হাই-প্রোফাইল দম্পতি। সাধারণ মানুষের ভিড়ে নিজেদের আড়াল করতে উভয়েই মুখে মাস্ক ব্যবহার করেছিলেন।
এর আগেও একাধিকবার আধ্যাত্মিক শান্তির খোঁজে বৃন্দাবনে ছুটে গিয়েছেন তারা। গত মাসেই আইপিএল-এ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুর্দান্ত জয়ের পর প্রেমানন্দ মহারাজের সান্নিধ্যে এসেছিলেন বিরাট ও অনুষ্কা। খ্যাতি, সাফল্য এবং গ্ল্যামার দুনিয়ার কোলাহল সামলে জীবনের সঠিক দিশা খুঁজে পেতে প্রায়শই এই ধর্মগুরু ও আধ্যাত্মিক পথপ্রদর্শকের সান্নিধ্যে আসেন তারা।
২০১৭ সালে ইতালিতে এক রাজকীয় ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দীর্ঘ পথচলায় খেলার মাঠ ও রূপোলি পর্দার এই মেলবন্ধন অনুরাগী মহলে ‘বিরুষ্কা’ নামে অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে তাঁরা দুই সন্তান রয়েছে এই দম্পতির।
জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব’
ক্রাইম রিপোর্টার আবু হেনা রাসেল আর নেই: শোকাহত ক্র্যাব