মিরপুরে চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। ওদিকে রাজশাহীতে আজ থেকে শুরু হয়েছে মেয়েদের বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে লঙ্কানদের হারিয়েছে জ্যোতিদের দল।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৯ ওভারে ৩৪ রানের মধ্যে দুই ওপেনার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির উইকেট হারায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তার সুপ্তা প্রথমে সোবহানা মোসতারি (৫৬ বলে ৪১) এবং স্বর্ণা আক্তার (৪৮ বলে ৩৩৫) এর সাথে জুটি বেধে দলকে লক্ষ্যের দিকে নিয়ে যান।
জয় থেকে ৭ রান দূরে থাকতে ১০ বলের মধ্যে সুপ্তা, স্বর্ণাসহ ৪ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে গেলেও শেষপর্যন্ত ৩ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। সুপ্তা ১২৭ বলে ১৩টি বাউন্ডারিতে ৮৬ রান করেন।
ম্যাচ হাইলাইটস
সেরা ব্যাটার
- শারমিন সুপ্তা
- (বাংলাদেশ): ৮৬ রান (১২৭ বল), ৪ মারেন ১৩টি
- হানসিমা করুনারত্নে
- (শ্রীলঙ্কা): ৫৪ রান (৭১ বল), ৪ মারেন ৬টি
- ইমেশা দুলানি
- (শ্রীলঙ্কা): ৫২ রান (৭৭ বল), ৪ মারেন ৬টি
সেরা বোলার
- ঋতু মনি
- (বাংলাদেশ): ৯ ওভারে ৩৬ রান দিয়ে ৩টি উইকেট
- বিহঙ্গ উইজেরত্নে
- (শ্রীলঙ্কা): ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৩টি উইকেট
- নাহিদা আক্তার
- (বাংলাদেশ): ১০ ওভারে ৩৮ রান দিয়ে ২টি উইকেট