চলতি বছরের হজযাত্রা শুরুর প্রথম তিন দিনেই বাংলাদেশ থেকে ১৩ হাজার ৮৫৫ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। গতকাল সোমবার বিকেল পর্যন্ত মোট ৩৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন বলে আশকোনা হজ অফিসের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।
হজ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন তারা। এই বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পেয়েছেন মোট ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে ৬৬০টি এজেন্সি। ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী হিসেবে কাজ করছে।