নীলফামারীতে পুকুরে ডুবে হুমায়রা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়রা একই এলাকার হারুনুর ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুর পাড়ের সামনেই খেলছিল হুমায়রা। খেলার ফাঁকে একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বিষয়টি নিশ্চিত করেন।