নীলফামারী

সাপের কাপড়ে শিশুসহ ২ জনের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম

নীলফামারীতে সাপের কাপড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেন। 

মৃতরা হলেন কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) ও বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়,বাহাগিলী ইউনিয়নের লুনা বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে খাওয়া শেষ করে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে যায়। মধ্যরাতে ঘরে একটি বিষাক্ত সাপ ঢুকে তার ডান হাতে কাপড় দিলে সে তীব্র ব্যথা অনুভব করে। পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এদিকে, বিপুল রায় গত ৭ আগস্ট রাতে হিন্দু ধর্মীয় মনসার গানের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে গিয়ে সে সাপ নিয়ে দর্শকদের খেলা দেখাচ্ছিলেন। এসময়ে সাপটি তার হাতে কাপড় দেয়। সে বাড়িতে আসার পরে ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান।

ওসি আব্দুর গফুর বলেন, সাপের কামড়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক ও মর্মান্তিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত