এসপিসহ ছয় কর্মকর্তা বদলি

তিন জেলায় পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে শেরপুর, নাটোর ও খুলনা জেলায় নতুন তিন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি তিনজনকে এপিবিএন, পিবিআই ও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়। শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এ. কে. এম জহিরুল ইসলামকে শেরপুর, নাটোর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাবকে এপিবিএন, এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোর, খুলনা মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার ও খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআইয়ে বদলি করা হয়।