প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপণ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতদিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন আবু তাহের মো. মাসুদ রানা। তাকে খাদ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে বদলি করা হয়েছে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পেয়েছেন এতদিন ধরে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করে আসা মো. সাখাওয়াৎ হোসেন। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।