ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ  নগরীর পূবালী ব্যাংক পিএলসি-এর ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন ক্যাশলেস সেবা কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় নগরীর দুর্গাবাড়ি রোডে ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ন মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বনিক, ময়মনসিংহ শাখার প্রধান সহকারী মহাব্যবস্থাপক মো. তৌহিদুল বাহার, আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মো. রুক্কুল আমিন, মুখলেছুর রহমান, মোহাম্মদ আনিসুর রহমান, রোজিনা আক্তার, মো. মোস্তাফিজুর রহমান, এডিসি জোনাল ইনচার্জ সুমন বর্মন, ব্যবসায়ী মফিজুল ইসলাম প্রমুখ।

ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক জানান, ময়মনসিংহে গ্রাহকদের নগদ লেনদেনের পরিবর্তে ক্যাশলেস পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হুমায়ন মিয়া বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি রোধে ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই। তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষ আধুনিক ব্যাংকিং সুবিধা পাবে এবং ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হয়ে উঠবে। এতে কাগজের টাকা ছাপানোর ব্যয় কমে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে পথচারীদের মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে ৫ টাকার বিনিময়ে পানি ও বিস্কুট বিতরণ করা হয়। পরে একটি র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।