বকশীগঞ্জে ধানক্ষেতে মিলল ড্রামভর্তি অকটেন

জামালপুরের বকশীগঞ্জে ধানক্ষেত থেকে ড্রামভর্তি অকটেন উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গুমের চর এলাকার একটি ধানক্ষেতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা গুমের চর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ধানক্ষেত অবৈধভাবে মজুত করা এক ড্রাম ১৫০ লিটার অকটেন জব্দ করেন। পরিত্যক্ত অবস্থায় অকটেন উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি।

অবৈধ মজুদদারের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।