নিজেদের নাগরিকদের ইরান ভ্রমণে সতর্কতা জারি করেছে ভারত

নিজ দেশের নাগরিকদের ইরান ভ্রমণে নতুন করে সতর্কতা জারি করেছে ভারত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়।

বিবৃতিতে ভারতীয়দের আকাশপথ বা স্থলপথে ইরান ভ্রমণ না করার জন্য পরামর্শ দিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে যে, যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তারা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে নির্দিষ্ট স্থল সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেন। 

গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে চরম অনিশ্চয়তা বিরাজ করছে।

যদিও সম্প্রতি একটি যুদ্ধবিরতি হয়েছে এবং ইরানের ইমাম খোমেনি ও মেহরাবাদসহ প্রধান বিমানবন্দরগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে, তবুও আকাশসীমার বিধিনিষেধ ও নিরাপত্তাজনিত ঝুঁকি এখনো কাটেনি। এই অনিশ্চয়তার কথা মাথায় রেখেই ভারত সরকার তার নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল যেকোনো সময় ব্যাহত হতে পারে বলে নাগরিকদের সহায়তার জন্য জরুরি যোগাযোগের নম্বরও প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস।