হাম ও হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ অধিদপ্তর থেকে এ তথ্য জানা যায়। 

জানা যায়, হাম ও হামের উপসর্গ নিয়ে সিলেটে ২ জন, রাজশাহীতে ১ জন ও কক্সবাজারের রামুতে ১ শিশুর মৃত্যু হয়। 

এদিকে রাজশাহী মেডিকেলের সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যে দেখা যায়, নতুন করে সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন ১০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চারজন রোগী। হাসপাতালে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রয়েছেন ১৪৪ জন রোগী। এখন পর্যন্ত এই হাসপাতলে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে। এরমধ্যে মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৮ হাজার ৮৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১৫ হাজার ৭২৮ জন শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।