২০২৭ সালের এসএসসি পরীক্ষা '২৬ এর ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের ডিসেম্বরেই ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৫ এপ্রিল)দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী এইচএসসি পরীক্ষাও আগের সময়সূচির তুলনায় এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।