২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- এ পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত দেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগের সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ৭ জানুয়ারি সারা দেশে থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। এই বৈঠকে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়।
সৈয়দ আক্তারুজ্জামান গনমাধ্যমকে জানান, পরীক্ষা পেছানোর আর সুযোগ নেই। নির্ধারিত সময়েই সম্পন্ন হবে। প্রথমত আগামী জানুয়ারিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা থেকে সরে এসে নতুন করে পরীক্ষার এই সময় নির্ধারণ করা হয়েছে।
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ