ময়মনসিংহ আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থীর জয়

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সবকটি পদে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। তারা সবাই সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নেয়। এতে সভাপতি পদে মো. নূরুল হক এবং সাধারণ সম্পাদক পদে মমরুজুল হাসান জুয়েল বিজয়ী হন।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোট গনণা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা অ্যাডভোকেট আবু রেজা মো ফজলুল হক বাবলু।

এছাড়াও বিএনপিপন্থী আইনজীবী প্যানেলের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে অ্যাডভোকেট মীর এমরান আলী পাপেল ও অ্যাডভোকেট একেএম মইনুল হোসেন মিলন, সহ সম্পাদক পদে অ্যাডভোকেট সজীব সরকার রোকন, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান খান (জামান) ও অ্যাডভোকেট রাইসুল ইসলাম, অডিটর পদে অ্যাডভোকেট মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট সাবিকুন্নাহার লিপি, অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, অ্যাডভোকেট রেজাউল কিবরিয়া (সোহাগ মন্ডল), অ্যাডভোকেট মো. শাহীন আলম, অ্যাডভোকেট জায়েদ বিন খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সামির আল রশিদ বিপ্লব।