চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া এলাকা থেকে শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ওই এলাকার শেখ আহম্মদ সাকিবের ছেলে ফাহিম চৌধুরী(৩১) ও শীলপাড়ার মো. ইউসুফের ছেলে তৌসিফ আলম(২০)
পটিয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, শুক্রবার রাতে খবর পেয়ে পটিয়ার ডেঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ ফাহিম চৌধুরীকে আটক করা হয়।
এছাড়া একই রাতে পটিয়া পৌরসভার শীলপাড়া এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী তৌসিফ আলমকে আটক করা হয়। এ বিষয়ে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা রুজু করা হয়েছে।