ইউসিটিসিতে “গ্রুয়িং স্ট্রংগার, টুগেদার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) এবং লাইফ স্প্রিং এর যৌথ উদ্যোগে শনিবার (২৫ই এপ্রিল) শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং একাডেমিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে “Growing Stronger, Together: Building Resilient Minds for Academic Excellence” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের শুধু একাডেমিক দক্ষতা নয়, মানসিক দৃঢ়তা ও আবেগীয় ভারসাম্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন গবেষক ও সাইকোলজিস্ট মো. ইমরান হোসাইন ও সাইকোলজিস্ট আফরোজা আফরিন। আরও উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জনাব সালাহউদ্দিন আহমদ, স্কুল অব বিজনেস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আবু জাহিদ, পাবলিক হেলথ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. ইনজামুল হক,মার্কেটিং ও এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।