মুরাদনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদ

কুমিল্লা জেলার মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এরশাদ মিয়ার উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেনএলাকাবাসী। শনিবার(২৬এপ্রিল) বিকালে উপজেলার গাজীরহাট-শ্রীকাইল সড়কের বলিঘর এলাকায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। শিক্ষকের উপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরা হলো সমাজের মানুষ গড়ার কারিগর, শিক্ষকের উপরে আঘাতের মানে হলো পুরো জাতির উপর আঘাত করা। আমরা অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রশাসন যদি কোন দৃশ্যমান কোন পদক্ষেপ না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমিনুল ইসলাম জুয়েল, কামাল হোসেন সরকার, ঠিকাদার রফিকুল ইসলাম, হারুনুর রশিদ ইউপি সদস্য আতাউর রহমান রিপন, রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, মমিন মিয়া, এনামুল হোসেন, গোলাম মোস্তফা, অলেক মিয়া, উজ্জল মিয়া, আবুল হাসান, শফিকুল ইসলাম শফু, শরীফ মিয়া, ফয়েজ আলীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য গত ২৫ মার্চ রাতে মুরাদনগর উপজেলার রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার উপর স্থানীয় কাইয়ুম মোলার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত শিক্ষক বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিলেও দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।