রিহ্যাব চট্টগ্রাম কমিটির দায়িত্ব গ্রহণ

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ২০২৬-২০২৮ মেয়াদে নবনির্বাচিত কমিটি গতকাল শনিবার দায়িত্বভার গ্রহণ করেছেন। পরে নবনির্বাচিত কমিটির প্রথম সভা রিহ্যাব চট্টগ্রাম অফিসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান।

সভায় পূর্ববর্তী রিজিওনাল কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান-১, কো-চেয়ারম্যান-২ এবং সদস্যরা রিহ্যাবের জন্য গৃহীত সব কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সব সম্মানিত সদস্যের কল্যাণে সবার কাছ থেকে পরামর্শ নিয়ে একটি শক্তিশালী সদস্যবান্ধব রিহ্যাব গড়ে তুলব।

নতুন কমিটি চট্টগ্রামের সব রিহ্যাব সদস্যের সঙ্গে নিয়ে ব্যবসাবান্ধব ও বিনিয়োগসহায়ক পরিবেশ তৈরি, আধুনিক নগরায়ণ নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

এ সময় রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর বলেন, আমরা সদস্যদের সমস্যাগুলো চিহ্নিত করে রিয়েল এস্টেট সেক্টরের সঙ্গে সম্পৃক্ত দপ্তরগুলোর কাছে তুলে ধরব এবং আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত কাজ করব। কমিটির কো-চেয়ারম্যান-২ এএসএম আবদুল গাফফার মিয়াজী বলেন, সব ভেদাভেদ ভুলে আমরা রিহ্যাব এখন একটি পরিবার। সদস্যদের সঙ্গে নিয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নকে সুউচ্চ পর্যায়ে নিয়ে যাব।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এসএম শহিদুল্লাহ ও আশিষ রায় চৌধুরী।