বিরামপুরে নতুন গির্জা উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

বিরামপুরের শ্যামপুর ক্যাথলিক মিশনের নতুন গির্জা উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার তিনি নবনির্মিত ক্যাথলিক গির্জা ঘরটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন তার ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি তোসাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহি চৌধুরী রুবেলসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু। ধানজুড়ি ক্যাথলিক ধর্মপল্লীর ব্যবস্থাপনায় ধানজুড়ি মিশনের ফাদার ম্যানুয়েল হেম্রমের সহযোগিতায় গের্জা ঘরটি পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক শ খ্রিস্টান ধর্মের অনুসারী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।