কৃষি ক্ষেত্রে সঠিক পরিকল্পনার আলোকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সমাজের অবহেলিত নারীদের কর্মমুখী করে গড়ে তোলার প্রত্যয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪জুন) বিকেলে বিরামপুর উপজেলা সভাকক্ষে দিনাজপুর জেলা বিএডিসির সেচ বিভাগের আয়োজনে ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিনী ডা. শরিফা করিম স্বর্ণা। এসময় তিনি উপস্থিত নারীদের আশ্বস্ত করে বলেন, নারীদের স্বাবলম্বী করতেই আপনাদের মন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি (সেচ)এর উপ-প্রধান প্রকৌশলী মাহাবুব আলম ডাবলু। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।