এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর ক্যাম্পাসে আজ রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় স্পোর্টস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: সফিকুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব) বিএন প্রফেসর ড. মোঃ জিয়াউল আহসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
স্পোর্টস ক্লাবের উদ্বোধন ঘোষণা করে উপাচার্য বলেন, এই ক্লাব শুধু খেলাধুলার সুযোগই সৃষ্টি করবে না, বরং এটি শৃঙ্খলা, দলগত মনোভাব এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করবে। তিনি আরো বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরি করবে, যা দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখবে।