ডোনাল্ড ট্রাম্প-স্টারমারের ফোনালাপ, যা জানা গেল

বিশ্ব অর্থনীতি ও যুক্তরাজ্য এবং বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার ওপর গুরুতর প্রভাব ফেলছে হরমুজ প্রণালি। বিশ্বের অন্যতম গুরুত্বপুর্ণ এ জলপথ নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ বিষয়ে তাদের মধ্যে ফোনালাপ হয়েছে বলে জানা গেছে। রবিবার (২৬এপ্রিল) এই দুই নেতার ফোনালাপে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালু করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, দুই নেতা হরমুজ প্রণালিতে জাহাজ পুনরায় চালু করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে তাঁর যৌথ উদ্যোগের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন, যাতে হরমুজে স্বাধীনভাবে সব ধরনের নৌযান চলাচল করতে পারে।