প্রিমিয়ার লিগে গুলশান ইয়ুথের সাথে স্কয়ার ফুড

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত গুলশান ইয়ুথ ক্লাবের অফিসিয়াল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এ উপলক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমালের কাছে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকটি হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের (সুমন) এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ার। 

গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমাল বাংলাদেশের নারী ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে অঞ্জন চৌধুরীর এই স্বতঃস্ফূর্ত সমর্থন ও অঙ্গীকারের জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষকতা ক্লাবের নারী ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘ চার বছরের এই চুক্তির ফলে ২০৩০ সাল পর্যন্ত প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গুলশান ইয়ুথ ক্লাবের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।