জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ উদ্যোগের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) থেকে রাজধানীর নির্ধারিত ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
গতকাল সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ ছাড়া নির্ধারিত পাম্পগুলো থেকে কোনো মোটরসাইকেল চালক জ্বালানি সংগ্রহ করতে পারবেন না। এই ডিজিটাল নিরাপত্তাব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইট (ভঁবষঢ়ধংং.মড়া.নফ) থেকে নিবন্ধন করতে হবে। যাদের স্মার্টফোন নেই, তাদেরও অনলাইনে কোড তৈরি করে সেটি প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, ব্যক্তিগত গাড়ির ‘ঘ’ সিরিজসহ অন্যান্য সব সিরিজের যানবাহনকে দ্রুত এই নিবন্ধনের আওতায় আসার আহ্বান জানানো হয়েছে। মূলত জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে পাইলট প্রকল্পটি এখন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ‘ক’ থেকে ‘গ’ পর্যন্ত সিরিজের রেজিস্ট্রেশন করা হচ্ছিল।
রাজধানীতে বাধ্যতামূলকভাবে ‘ফুয়েল পাস’ কার্যকর করা পাম্পগুলোর মধ্যে রয়েছেÑ করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর; ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন, মহাখালী; মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা; মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, তেজগাঁও শিল্প এলাকা; মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, ইব্রাহিমপুর, মিরপুর; মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও; মেসার্স এসপি, ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী. মিরপুর; সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও; সেবা গ্রিন ফিলিং স্টেশন, উল্টরা; স্যাম অ্যাসোসিয়েটস, মিরপুর-০২; সুমাত্রা ফিলিং স্টেশন-কালশী রোড, মিরপুর।