নারী আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকার একটি বাসা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত রবিবার বিকেলে জুরাইন কমিশনার মোড়ের একটি বাড়ির চার তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শেলী আনসার বাহিনীর গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) সদস্য ছিলেন। তিনি বরিশাল জেলার শাহ আলম হাওলাদারের সন্তান।

পুলিশ জানায়, মরদেহের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে হত্যাকারী বাইরে থেকে তালা লাগিয়ে চলে গেছে। এ ঘটনায় শেলীর স্বামী আব্দুল্লাহ আল মামুন পলাতক রয়েছেন।