শের-ই-বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে রাজধানীর অভিজাত হোটেল অরনেটে আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
জি এম কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, জিসাজের চেয়ারম্যান রেজাবুদ্দৌ দৌলা চৌধুরী।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, জিসাজের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, সংগঠনের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল, আয়োজক শফিক উদ্দিন আপু, বিশিষ্ট সমাজ সেবিকা লায়ন (পিডিজি) হেলেন এ নাসরিন, নারী উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মানবাধিকার সংগঠনের মো. মঞ্জুর হোসেন ঈসা।
পরে সমাজের বিভিন্ন স্তরের স্ব-স্ব পেশায় বিশেষ অবদানের জন্য গুণীদের হাতে শের-ই বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। এর মধ্যে দেশের বীমা শিল্পে বিশেষ অবদানের জন্য ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, নারী উদ্যোক্তা হেলেন এ নাসরিন, সফল সংগঠক হিসেবে সাংবাদিক জ ই বুলবুল, নারী উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজল, চিকিৎসায় সেবায় ডা. এম এস জহিরুল হক চৌধুরী, স্বাস্থ্য ও সমাজ সেবায় মজিবুর রহমান, শিক্ষায় মহিবুর রহমান চৌধুরী প্রমুখ।
শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যাগে আলোচনা সভায় বক্তারা শের-ই-বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন নিয়ে বিষদ আলোচনা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন দেশের স্মরণীয় গুণীদের নিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত আয়োজন করা হবে।