চট্টগ্রামের চন্দনাইশে দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জমকালো আয়োজনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার সকালে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ-চারা বিতরণ, খতমে কোরআন-দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সভাপতিত্বে লেখক ও ছড়াকার শাহজাহান আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল।

বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন, জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়া, সাবেক ব্যাংকার ও কবি নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল মজিদ শাহ্, চন্দনাইশ পৌরসভা বিএনপির নেতা আইনুল হুদা চৌধুরী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এম. হাশেম চৌধুরী, শিক্ষক বিজন চক্রবর্তী, হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি, সমাজসেবিকা আয়েশা বেগম, চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম ফয়েজুর রহমান, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চন্দনাইশ উপজেলা টিমের সদস্য জুবাইর মোহাম্মদ জিসান, জাসেদ শাহরিয়া, মনিরুল ইসলাম ইমরান, হোসেন শাহরিয়ার রাব্বি, সোয়াইব রেজা সাইমন প্রমুখ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠনে নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ রূপান্তরের মূল স্লোগান দায়িত্বশীলদের দৈনিক ঠিক স্লোগানের কথার মতোই দেশ রূপান্তর দায়িত্বশীল ভূমিকা রাখছে। ইতিমধ্যেই দৈনিক দেশ রূপান্তর পাঠকের আস্থা অর্জন করতে স্বক্ষম হয়েছে। একটি আধুনিক সংবাদপত্র হিসেবে অনন্য সুন্দর। দৈনিক দেশ রূপান্তর দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে মাত্র ৭ বছরে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের কাতারে স্থান করে নিয়েছে। শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে দেশ রূপান্তর। সাত বছরে দেশ রূপান্তর এগিয়েছে বহুদূর এবং আরও এগিয়ে যাবে। 

আলোচনা অনুষ্ঠান এবং কেক কাটার পরে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।