নওগাঁয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ হলরুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক দেশ রূপান্তরের নওগাঁ জেলা প্রতিনিধি পারভেজ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
এ সময় আবু বক্কর সিদ্দিক নান্নু তার বক্তব্য বলেন, দেশ রূপান্তর শুরু থেকে পাঠকদের মাঝে জনপ্রিয়, বিশ্বাস ও আস্থার হয়ে উঠেছে। পাঠক প্রিয় দেশ রূপান্তর যে ভালোবাসা পেয়েছে তা আরও বৃদ্ধি পাবে। ভবিষৎতে আরও পাঠক অর্জন করবে।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রদীপ ব্যানার্জি, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির নওগাঁ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা টেলিভিশন, প্রিন্ট অনলাইন অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বিজয় টিভির নওগাঁ প্রতিনিধি মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, এখন টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি আব্বাস আলী, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।