সঠিক কাজই করছি, তাই সমালোচনা হচ্ছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমরা সঠিক কাজটিই করছি এ কারণেই আমাদের নিয়ে আলোচনা-সমালোচনা হয়। 

তিনি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক দুই বাংলার যখন মুখ্যমস্ত্রী ছিলো তখন তিনি বক্তৃতায় বলেছিলেন, কলকাতার দাদারা যদি প্রশংসা করে তাহলে বুঝবা আমি সঠিক কাজ করছিনা। আর কলকাতার দাদারা যদি সমালোচনা করে তাহলে বুঝবা আমি সঠিক কাজটিই করছি। 

প্রতিমন্ত্রী আরও বলেন, পৃথিবীতে ওই মানুষের সব থেকে সুবিধা দ্বায়িত্বে থাকার পরও দ্বায়িত্ব পালন করেনা। দ্বায়িত্ব পালন না করে একটা লাভ আলোচনাও হয়না সমালোচনাও হয়না। দ্বায়িত্বে বসে থেকে আমরা যারা দিন রাত কাজ করছি তাদের আলোচনা-সমালোচনা হবেই। এটাও গণতন্ত্র আমরা মেনে নেয়েছি। আমরা প্রতিবাদ করিনা। 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসময় তিনি জেন জিদের উদ্দেশ্য বলেন, আমি অত্যন্ত শ্রদ্ধা ও স্নেহ করি এখনকার জেন জিদের। আমরা বেশি কথা বললে আপনারা ঠিকি বলেন আমাদের আন্দোলনের কারণে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছি। আমরা অস্বীকার করছিনা। আপনারা তো আন্দোলন করেছেন আর আমরা করেছি ২০ বছর যাবৎ। জুলাই যোদ্ধাদের আমরা সম্মান করতে চাই। কিন্তু সম্মানের কারণ এটা হওয়া উচিত নয় নকল করতে দিতে হবে।

নওগাঁ বিশ^বিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০ টায় শহরের বরুলকান্দি মোড়ে নওগাঁ বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাস্পাসে জাতীয় ও বিশ^বিদ্যালয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তি ও বেলুন উড়ানো এবং ফলক উন্মোচন করা হয়। তারপর বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব এবং ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কেক কেটে শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এরপর সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনাসভা ও নবীনবরণ অনুষ্ঠান হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মোঃ এনামুল হক, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।  

শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী। 

হিসাব বিজ্ঞান ও আইন বিভাগের দুটি অনুষদে ৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়। নওগাঁ বিশ^বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নওগাঁর ঐতিহ্যবাহী আম গাছের চারা দিয়ে বরণ করে নেওয়া হয়।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত