ত্রিশালে দৈনিক দেশ রূপান্তরের জন্মদিন পালন

ময়মনসিংহের ত্রিশালে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় ত্রিশাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যে দেশ রূপান্তর পাঠক হৃদয় জয় করেছে। ইতোমধ্যে পত্রিকাটি দেশের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পত্রিকার অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে প্রতিনিধিকে দায়িত্বশীল হতে হবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তর পত্রিকার ত্রিশাল প্রতিনিধি আতিকুল ইসলাম।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন ত্রিশাল উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার সাব-ইন্সপেক্টর বাবুল, ত্রিশাল প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল করিম বাদল, ত্রিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ত্রিশাল প্রেসক্লাবের কার্যকারী পরিষদের সদস্য ও সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের কার্যকারী পরিষদের সদস্য রফিকুল ইসলাম শামীম, ত্রিশাল প্রেসক্লাবের কার্যকারী পরিষদের সদস্য মতিউর রহমান সেলিম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ত্রিশাল সাবেক সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির ও সাংবাদিকরা।