দিনাজপুরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনপ্রিয় জাতীয় দৈনিক দেশ রূপান্তর এর সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন।

দৈনিক কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সহ-সভাপতি, লেখক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রতিনিধি রোস্তম আলী মণ্ডল এবং দৈনিক আমাদের সময় এর প্রতিনিধি ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রতন সিং।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তর এর দিনাজপুর জেলা প্রতিনিধি কুরবান আলী।

বক্তারা বলেন, সংবাদপত্র দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, যার দায়িত্ব পালন করেন সংবাদকর্মীরা। জাতীয় দৈনিক দেশ রূপান্তর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে। তথ্যবহুল লেখনির মাধ্যমে পত্রিকাটি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং দুর্নীতির সঙ্গে আপস না করে সমাজের অসঙ্গতি তুলে ধরছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান বক্তারা।

পরে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে দেশ রূপান্তর এর সপ্তম বর্ষপূর্তি উদযাপন করেন।