‘হৃদয়ে বাংলার মুখ’ স্লোগানে ৭ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণিল আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দৈনিক দেশ রূপান্তর এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিজয়নগর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সারোয়ার হাজারী পলাশ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব বিজয়নগরের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর এর প্রতিনিধি এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)। এছাড়াও বক্তব্য দেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি সাদেকুল ইসলাম ভূঁইয়া, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আশিষ সাহা, এনটিভির মাল্টিমিডিয়া রিপোর্টার শাহেনেওয়াজ শাহ, ভোরের দর্পণ এর প্রতিনিধি মো. আলমগীর হোসেন, দৈনিক প্রজাবন্ধু এর প্রতিনিধি মহসীন আলী, কাজী নিয়াজ উদ্দিনসহ অন্যান্য সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে দেশ রূপান্তর এর উন্নতি ও অগ্রগতি এবং দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদীন কাসেমী।
ব্রাহ্মণবাড়িয়ায় দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত