জাপানে কর্মসংস্থান বাড়াতে জিআরএ’র স্কিল টেস্ট সেন্টার চালু

জাপানে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গাড়িচালকদের জন্য স্কিল টেস্ট সেন্টার চালু করেছে আন্তর্জাতিক নিয়োগখাতে সুপরিচিত প্রতিষ্ঠান গ্লোবাল রিক্রুটিং এজেন্সি (জিআরএ)।

বুধবার (২৯ এপ্রিল) প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তিতে স্কিল টেস্ট সেন্টার চাল বিষয়ে নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের পরিবহনখাতে দক্ষ জনবলের চাহিদা ক্রমাগত বাড়ছে। সেই প্রেক্ষিতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গাড়িচালকদের দক্ষতা যাচাইয়ের জন্য এই টেস্ট সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রার্থীরা সরাসরি নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। ইতোমধ্যে বুধবার পাঁচজন প্রার্থী ড্রাইভিং স্কিল টেস্টে অংশ নেন।

সংশ্লিষ্টরা বলছেন, এই পরীক্ষা উত্তীর্ণ হওয়াই জাপানের পেশাদার গাড়িচালকদের সেক্টরে চাকরি পাওয়ার অন্যতম প্রধান শর্ত।

গ্লোবাল রিক্রুটিং এজেন্সি (জিআরএ) গত কয়েক বছর ধরে জাপানের অর্থনীতিতে দক্ষ জনশক্তি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কেয়ারগিভার, ফুড প্রসেসিং, নির্মাণ ও কৃষিসহ বিভিন্ন খাতে নিয়োগ কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আস্থা অর্জন করেছে।