জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাটে নানা আয়োজনে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২টায় শহরের কলেজ রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, জয়পুরহাট সিভিল সার্জন ডা. আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের সভাপতি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, জয়পুরহাট পুলিশ সুপারের মিডিয়া উইং পরিদর্শক জাহাঙ্গীর আলম, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক সাহাবুদ্দিন আহমেদ। 

এসময় উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।  

অতিথিরা বলেন, দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি ৭ বছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে। আগামীতে পত্রিকাটি দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে।