শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শুক্রবার ছুটির দিন। আর বেশির ভাগ লোকই এদিনে সারা সপ্তাহের কেনাকাটা সেরে রাখে। আবার এদিনকে ঘিরে মানুষের থাকে নানান পরিকল্পনা। সেজন্য অল্প সময়ে তাদের কেনাকাটা শেষ করতে চায়।  কিন্তু মার্কেটে গিয়ে যদি দেখে মার্কেট বন্ধ তখন তো সময় আরও নষ্ট হয়। তাই মার্কেটে যাওয়ার আগেই জেনে নেওয়া ভালো শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।