প্রাচীন পিলার ও কয়েন চক্রের চার প্রতারক গ্রেপ্তার

বহুদিন ধরে প্রাচীন পিলার ও কয়েন ব্যবসার ফাঁদে ফেলে অসংখ্য মানুষের সর্বস্ব হাতিয়ে নিয়েছে একটি জালিয়ত চক্র। এমনই চারজন প্রতারককে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

প্রবাসী বাংলাদেশী আজিজুল আলমের দায়ের করা একটি মামলায় এই চাক্রের চারজনকে গ্রেপ্তার করার পর তাদেরকে উত্তরা পূর্ব থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 

আগামীকাল শনিবার সকাল দশটায় তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে। 

প্রতারক চক্র ইউরেনিয়াম সমৃদ্ধ প্রাচীন পিলার এবং প্রাচীন কয়েনের ব্যাবসার কথা বলে সুকৈশলে বাদির ৩৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ঠিক একই ভাবে তারা অনেক মানুষকে নিঃস্ব করেছে।