সদ্য মুক্তি পাওয়া ‘রামায়ণ’ সিনেমার ট্রেলারে ঝড় তোলা পর ভক্তরা যখন উচ্ছ্বাসে মাতোয়ারা ঠিক মন ভাঙার মতো খবর দিলেন কন্নড় সুপারস্টার যশ। চলতি বছরে তার অভিনীত দুই সিনেমা রিলিজ হলেই অভিনয় থেকে বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওয়ের প্রতিবেদন অনুসারে, নতুন এ খবরে হতাশ সিনেপ্রেমী দর্শক ও ভক্তরা। তাই সংবাদমাধ্যমে নতুন সিদ্ধান্ত প্রসঙ্গে বিস্তারিত তথ্য প্রকাশ করেন নায়ক।
যশ বলেন,২০২২ সালের পর আমার আর কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় ভক্তদের অনেকে হতাশ। কিন্তু আমি তাদের জানাতে চাই, নতুন যে লক্ষ্য ও ভিশন নিয়ে আমি এগোচ্ছি তার জন্য আমার সময় ও একাগ্রতা প্রয়োজন। যশ আরও বলেন, বর্তমানে আমি একনাগাড়ে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাই এখন বিরতি নেয়ার দিকেই বেশি ঝুঁকেছি।
তবে আশার কথা, ‘কেজিএফ’ খ্যাত কন্নড় এ সুপারস্টার অভিনয় ছাড়ছেন না বরং আগামীতে বড় ও ভালো প্রজেক্টে কাজ করার জন্য বিরতি নেয়ার কথা ভাবছেন।